ঢাকা মনিটর ২৪ সম্পর্কে
ঢাকা মনিটর ২৪ – Dhaka Monitor 24 বাংলাদেশের একটি স্বাধীন ও দায়িত্বশীল অনলাইন সংবাদ মাধ্যম, যা ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর এই যুগে নির্ভুল, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার অঙ্গীকারে যাত্রা শুরু করেছে ঢাকা মনিটর ২৪।
আমাদের লক্ষ্য সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জাতির বাস্তব চিত্র তুলে ধরা এবং নীতিনির্ধারকদের কাছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে পৌঁছে দেওয়া।
অনলাইন প্ল্যাটফর্ম
dhakamonitor24.com হলো আমাদের ওয়েবসাইট, যা দেশে ও প্রবাসে থাকা লক্ষ লক্ষ বাংলা ভাষা-ভাষী পাঠকের কাছে দ্রুত খবর, বিশ্লেষণ ও নানা বিষয়ের তথ্য পৌঁছে দেয়। জাতীয়, রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক, খেলাধুলা, অর্থনীতি, ক্যাম্পাস, প্রযুক্তি, মত-দ্বিমত, স্বাস্থ্য, ইসলাম, বিনোদন ও ফিচার— প্রতিটি বিভাগেই আমাদের টিম কাজ করছে নিরপেক্ষতা, দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
- দ্রুত, নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন।
- জনস্বার্থে প্রশ্ন তোলা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা।
- সমাজে নৈতিকতা, মানবিকতা ও ইতিবাচক মূল্যবোধের প্রসার ঘটানো।
- নতুন প্রজন্মের জন্য মুক্তচিন্তা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্ল্যাটফর্ম তৈরি।
- দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।
আমাদের সম্পাদকীয় নীতি
ঢাকা মনিটর ২৪ – Dhaka Monitor 24 কোনো রাজনৈতিক বা গোষ্ঠীগত স্বার্থের পক্ষে একপাক্ষিক অবস্থান নেয় না। আমরা বিশ্বাস করি, সত্যের পক্ষে থাকা মানেই জনগণের পক্ষে থাকা। আমাদের সাংবাদিকতা পক্ষপাতহীন, তথ্যনির্ভর এবং দায়বদ্ধ।
দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সামাজিক ন্যায়ের প্রশ্নে আমরা আপসহীন।
সম্পাদকীয় টিম
আমাদের একটি অভিজ্ঞ, প্রশিক্ষিত ও পেশাদার সংবাদ টিম প্রতিদিন কাজ করে যাচ্ছেন পাঠকের কাছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দিতে। সম্পাদকমণ্ডলীর নেতৃত্বে আমাদের রিপোর্টার, বিশ্লেষক ও উপসম্পাদকরা নিরলসভাবে কাজ করছেন তথ্য সংগ্রহ, যাচাই ও পরিবেশনে।
আমাদের বিভাগসমূহ
- জাতীয় সংবাদ
- আন্তর্জাতিক
- রাজনীতি
- অর্থনীতি
- ক্যাম্পাস
- মতামত ও বিশ্লেষণ
- খেলাধুলা
- স্বাস্থ্য
- তথ্যপ্রযুক্তি
- শিক্ষা
- ইসলাম
- শিল্প-সাহিত্য
- বিনোদন
- ফিচার
আমাদের অঙ্গীকার
ঢাকা মনিটর ২৪ বিশ্বাস করে— সত্য, ন্যায়, স্বাধীনতা ও মানবিকতার ভিত্তিতেই একটি উন্নত গণমাধ্যম গড়ে ওঠে। আমরা সেই আদর্শেই কাজ করে যাচ্ছি। আপনাদের আস্থা ও মতামত আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা।
যোগাযোগ করুন
আমাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন:
📧 ইমেইল: dhakamonitor24.official@gmail.com
🌐 ওয়েবসাইট: dhakamonitor24.com