জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও লেখক সাদাত হোসাইন। ‘সাহিত্য আড্ডা’ শীর্ষক আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে সাহিত্য, জীবন ও লেখালেখি নিয়ে আড্ডায় অংশ নেবেন তিনি।
আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জীবনের গল্প, গল্পের জীবন’ প্রতিপাদ্যে সাদাত হোসাইনের সঙ্গে এ বিশেষ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
এ ছাড়া অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে বিজয়ীরা বই পুরস্কার জিততে পারবেন।