ডেঙ্গু • একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩
ফাইল ছবি

ডেঙ্গু : একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩

দেশে ডেঙ্গুর প্রকোপ যেন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৩ জন রোগী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৭১ জনের প্রাণহানি ঘটল। আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী এসেছে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে।

এর বাইরে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী নতুন করে চিকিৎসা নিতে শুরু করেছেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
প্রিফিক্স
লাইন স্পেসিং
--
প্রিফিক্স স্পেস
হেডলাইনের পজিশন