১৮তম বিজেএসে প্রথম হয়েছেন রাবি শিক্ষার্থী সিয়াম

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নঁওগা জেলায়। সহকারী জজ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বিজেএস পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ২০০ জন প্রার্থীর তালিকায় তিনি প্রথম হন।

সিয়ামের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু। এ বিষয়ে তিনি বলেন,১৮তম বিজেএস পরিক্ষায় আমাদের শিক্ষার্থী সিয়াম প্রথম হয়েছে। তবে এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে কতজন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেটি জানতে পারিনি। কয়েকজন উত্তীর্ণ শিক্ষার্থী আমাকে ফোন করে নিশ্চিত করেছেন।

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা দেশের বিচার বিভাগে সহকারী জজ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসেও শীর্ষস্থান অর্জন করলেন রাবির শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন