জাকসুর ৬০ হাজার টাকার চার্জিং স্টেশন এখন অচল

জাকসুর ৬০ হাজার টাকার চার্জিং স্টেশন এখন অচল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ৬০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা দুটি মোবাইল চার্জিং স্টেশনের একটি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে রয়েছে। টিএসসিতে স্থাপিত স্টেশনটি ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। ক্যাবল চুরির কারণে স্টেশনটি অচল হয়ে পড়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মোবাইল ফোন চার্জ দেওয়ার সুবিধার্থে চার্জিং স্টেশন দুটি স্থাপন করা হয়। জাকসুর উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান RYZE-এর সহযোগিতায় এগুলো স্থাপন করা হয়েছিল। তবে স্থাপনের পর থেকেই টিএসসির স্টেশনটি একাধিকবার ক্যাবল চুরির ঘটনায় অচল হয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিএসসিতে স্থাপিত চার্জিং স্টেশনের ক্যাবল চুরি হয়ে যাওয়ার পর পুনরায় ক্যাবল সংযোগ দেওয়া হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও ক্যাবলটি চুরি হয়ে যায়। এরপর থেকে স্টেশনটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য নেওয়া এ উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এদিকে, গত ২০ সেপ্টেম্বর জাকসুর বিদায়ী সংবাদ সম্মেলনে সদ্য সাবেক জাকসু এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান এক বছরের কার্যক্রম ও ব্যয়ের হিসাব তুলে ধরেন। সেখানে শিক্ষার্থীদের সুবিধার্থে চার্জিং স্টেশন স্থাপনে ৬০ হাজার টাকা ব্যয়ের কথা জানানো হয়।

শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে স্থাপন করা চার্জিং স্টেশনটি সচল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষার্থী। তাদের মতে, শিক্ষার্থীদের অর্থ ও সহযোগিতায় বাস্তবায়িত এমন উদ্যোগের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে স্থাপিত অবকাঠামো দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের কাজে আসে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন