পাবিপ্রবিতে ‘স্টেজ ক্রাফট’ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ‘স্টেজ ক্রাফট’ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ‘সলভার গ্রীন’ আয়োজিত ‘স্টেজ ক্রাফট’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মোট ছয়টি দল অংশ নেয়। এতে ‘Voice Craft’ দল চ্যাম্পিয়ন এবং ‘M Cube’ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন ‘Voice Craft’ দলের সদস্যরা হলেন—খাদিজা, তালহা জুবায়ের ও মো. আরমান হোসেন। তারা সবাই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রানারআপ ‘M Cube’ দলের সদস্যরা হলেন—পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেহজাবিন ইসলাম মাতিন ও মায়মুনা আক্তার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সামিয়া খাতুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলভার গ্রীনের সভাপতি মো. আল মুত্তাকিন শুভ, সাধারণ সম্পাদক রোকসানা আক্তার বৈশাখী, সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং সংগঠনটির সাবেক সভাপতি সাব্বির ইফতেখার সাকিব। এছাড়া সংগঠনটির অন্যান্য কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলের সদস্য খাদিজা বলেন, “স্টেজ ক্রাফট ছিল আমার জীবনের প্রথম কম্পিটিশন এবং প্রথম কো-কারিকুলার অ্যাক্টিভিটি। ব্যক্তিগতভাবে আমি ইন্ট্রোভার্ট হওয়ায় ভেবেছিলাম, আসলেই আমি বলতে পারব কি না। তবে আমার টিম মেম্বাররা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য Solver Green-কে ধন্যবাদ।”

সলভার গ্রীনের সভাপতি মো. আল মুত্তাকিন শুভ বলেন, “প্রোগ্রামটির মূল উদ্দেশ্য ছিল বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রেজেন্টেশন, যোগাযোগ ও টিমওয়ার্কের দক্ষতা বাড়ানো। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞান সুন্দরভাবে উপস্থাপন করার সক্ষমতাও তৈরি করতে হবে।”

তিনি বলেন, “১৭টি টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভয় কাটিয়ে মানুষের সামনে কথা বলা, টিম হিসেবে কাজ করা এবং নিজেকে উপস্থাপনের সুযোগ পেয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়াই সবচেয়ে বড় বিষয় নয়; বরং এখান থেকে কী শেখা গেল, সেটিই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “অন্যের কাজ থেকে শেখার পাশাপাশি সেটিকে নিজের মতো করে আরও ভালোভাবে উপস্থাপন করতে হবে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন সুযোগ পেলে ভয় না পেয়ে তা কাজে লাগায় এবং নিজেদের দক্ষতা উন্নয়নে ক্লাবের সঙ্গে কাজ করে—এটাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন