বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব(বিইউসিসি) এর ৭ম কার্যনির্বাহী কমিটি(২০২৬-২৭) ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের প্রধান মোঃরবিউল হাছান ও সাধারণ সম্পাদক হিসেবে দিয়াত্ব দেওয়া হয়েছে ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ আল সাজীদ কে।
গত ২৭ তারিখ রাত ১১ টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে উক্ত নতুন কমিটি প্রকাশিত হয়।উক্ত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৮ বিভাগে ৫৭ জন সদস্য রয়েছে।
সংশ্লিষ্টরা জানান উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং অ্যালামনাইদের পরামর্শ অনুযায়ী উক্ত কমিটি গঠিত হয়েছে এবং আগামী এক বছর উক্ত কমিটি বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কে পরিচালনা করবে।
এ বিষয়ে কথা বলতে চাইলে বিইউসিসি এর নব নির্বাচিত সভাপতি মোঃরবিউল হাছান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্টদের প্রতি। আগামী এক বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ ও কর্মজীবনের প্রস্তুতি নিশ্চিত করতে ক্যারিয়ার সেমিনার, প্রশিক্ষণ, মক ইন্টারভিউ ও চাকরির মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে কাজ করা হবে।
এছাড়াও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ক্লাবটিকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।