ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক কে হচ্ছেন—এ নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পেতে আগ্রহী নেতারা দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে চালিয়ে যাচ্ছেন নানা তৎপরতা। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে বৃহত্তর পল্লবী যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুর নাম।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটিতে এমন নেতৃত্ব আসুক, যারা সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও কর্মীবান্ধব মনোভাব দিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও শক্তিশালী করতে পারবেন। একই সঙ্গে বিতর্কমুক্ত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, যুবদলের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ রাজিব হোসেন পিন্টুর। তিনি বৃহত্তর পল্লবী যুবদলের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক, পরে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন পালন করেন তিনি । সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশীদের আলোচনায় এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও গতিশীল করার ক্ষেত্রে রাজিব হোসেন পিন্টু ভূমিকা রাখতে পারবেন—এমন প্রত্যাশা রয়েছে তার অনুসারী ও সমর্থকদের মধ্যে। তাদের মতে, তৃণমূলের সঙ্গে সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা নতুন কমিটির সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।

সাধারণ সম্পাদক পদে শেষ পর্যন্ত কার ভাগ্যে দায়িত্ব জুটবে, তা নির্ভর করছে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর। তবে নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গত ৩০ সেপ্টেম্বর বুধবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি গঠন নিয়ে এখন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও প্রত্যাশা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন