বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রফি ও জার্সি উন্মোচনের মাধ্যমে এই ক্রীড়া সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করেন।
আগামী ৩০ অক্টোবর থেকে এ ক্রীড়া সপ্তাহ শুরু হয়ে সাত দিনব্যাপী চলবে। সাত দিনব্যাপী এই ক্রীড়া সপ্তাহে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলার আয়োজন রাখা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত মনোভাব বিকাশের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বেরোবি প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।