১৯তম বিজেএস পরীক্ষার্থীদের যাতায়াতে জাবি প্রশাসনের বিশেষ ব্যবস্থা

ঈদে দূর পাল্লার বাস সার্ভিস দিবে জাকসু : যেভাবে আবেদন করবেন

১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে দুটি ডাবল ডেকার বাস বরাদ্দ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে বাস দুটি নির্ধারিত রুটে ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন অফিসের সহযোগিতায় বরাদ্দ করা বাস দুটির মধ্যে প্রথমটি ক্যাম্পাস থেকে তিতুমীর কলেজ এবং দ্বিতীয়টি ক্যাম্পাস থেকে সিদ্ধেশ্বরী কলেজ/গার্লস স্কুল রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই বাসে ওঠার জন্য নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীর জন্য বাস অপেক্ষা করবে না বলেও জানানো হয়েছে।

বাস চলাচলসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে ০১৭১৫৬৭৯২৬৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন