মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) সমর্থক ছিলেন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলের নেতৃত্বে একদল লোক অতর্কিতভাবে তাঁদের বাড়িতে হামলা চালায়। তাঁরা জসিমকে পিটিয়ে জখম করে। হামলার পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, চর আব্দুল্লা গ্রামের সংঘর্ষের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন