বাঁধন বুটেক্স ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল : এতিমদের মাঝে ইফতার বিতরণ

বাঁধন বুটেক্স ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল : এতিমদের মাঝে ইফতার বিতরণ

বাঁধন বুটেক্স ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল : এতিমদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন বুটেক্স ইউনিটের (ঢাকা উত্তর জোন) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও উক্ত সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদেরও ইফতার পরিবেশন করা হয়।

বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানের মাঝে বক্তব্য দেন- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।

তিনি বাঁধনের রক্তদান কার্যক্রমকে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের কল্যাণে এ ধরণের স্বেচ্ছাসেবী কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইইবি এর চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এটিএম শামসুদ্দিন খান, আইটিইটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন, বাঁধন বুটেক্স ইউনিটের উপদেষ্টামণ্ডলী এবং ঢাকা উত্তর জোনের সভাপতি নাঈম উদ্দিন তৌকির।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সবশেষে বুটেক্সের কেন্দ্রীয় মসজিদের ইমামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।