সাঁথিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

সাঁথিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশুর বিরুদ্ধে মিয়াপুর (হাট পেরিফেরি) হাটের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি দ্রুত গিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের কাজ বন্ধ করেন।

এ বিষয়ে আবুল কাশেম কাশু জানায়, আমার সেখানে ক্রয় সুত্রে ৬ শতাংশ জায়গা আছে। আমি আমার জায়গায় ঘর নির্মান করতেছি। ইউএনও এসে দেখে আমাকে কাজ করতে নিষেধ করেছে। বলেছে আপনার কাগজ পত্র নিয়ে অফিসে দেখা করেন। আমরা কাগজ নিয়ে দেখা করবো। আমার এই জমি নিয়ে মামলা চলছে। ইউএনও যদি ঘর করতে দেয় করবো, না করতে দিলে না করবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, বিষয়টি জানতে পেরে আমি দ্রুত গিয়ে কাজ বন্ধ করে দেই। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা খাস খতিয়ানের জায়গা। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবুও তিনি কাজ চলমান রেখেছে শুনলাম। তার জায়গার বৈধতা আছে কি না, এজন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাকে আগামীকাল আসতে বলা হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন