পাবনায় আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলায় আহত-৫

পাবনায় আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলায় আহত-৫

পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের ছোন্দাহ গ্রামে পারিবারিক কলহের জেরে মামলায় আসামি পক্ষ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে পাবনা শহরের পৌর মহল্লার মাসুম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় হালিমা খাতুন নামে একজন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

আহতরা হলেন- নন্দনপুর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, আরাফাত হোসেন, জিসান, সাইফুল আলম।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল মালেকের পরিবারের সঙ্গে সাহানুর আলমের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহানুর সাঁথিয়া থানায় একটি মামলা করে। বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে মালেক ও তার সঙ্গে থাকা পাঁচজন ব্যক্তি জামিন নিয়ে বাড়ি ফিরছিল।

তারা বাড়ি ফেরান পথে পাবনা শহরের মাসুম বাজার এলাকায় এসে পৌছালে সাহানুর আলম সহ ১০/১২ পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সঙ্গে থাকা নগদ অর্থ বিদেশি ঘড়ি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন ভুক্তভোগীরা।

এলাকাবাসী জানায়, শাহানুর ও আরাফাতের বিরোধের কারনে শাহানূর তার স্ত্রীকে তালাক প্রদান করাকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয়। এই দুজনের বিরোধের সময় ঘটনাস্থলে আব্দুল মালেক মেম্বার উপস্থিত ছিল না। কিন্তু হয়রানি মূলক ভাবে আব্দুল মালেক মেম্বারকে ৪ নম্বার আসামী করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করে শাহানুর।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। দ্রুত এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস