সাঁথিয়ায় শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সাঁথিয়ায় শহীদ জিয়ার স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ জুন) ১১ টার দিকে ইছামতী নদীর ডাইকের পাশ্ব দিয়ে প্রায় ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাঁথিয়া উপজেলা ছাত্রদল নেতা লিমন, সোলাইমান, শিশির, সাব্বিরসহ অনেকে।

গাছ লাগানোর প্রতি আহবান জানিয়ে উপস্থিত নেতারা বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সকলে মিলে সাঁথিয়াকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর এলাকা হিসেবে গড়ে তুলি।