সাঁথিয়ায় রাস্তা নির্মাণে অনিয়মে বাধা দেওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

সাঁথিয়ায় রাস্তা নির্মাণে অনিয়মে বাধা দেওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

সাঁথিয়ায় রাস্তা নির্মাণে অনিয়মে বাধা দেওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলাধীন নূরদহ হতে কাশিনাথপুর এইচবিবি করন রাস্তার কাজের অনিয়ম করায় বাধা প্রদানে ধুলাউরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ জুন) এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে নূরদহ মধ্যপাড়া নতুন রাস্তা সংলগ্নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত বক্তারা বলেন, হাজী নজরুল ইসলাম একজন দানবীর। তিনি এলাকার উন্নয়নে নিজ অর্থায়নে বিভিন্ন রাস্তা মেরামত করে থাকেন। তাকে এভাবে মারধর করা মোটেই ঠিক হয়নি।
বক্তারা আরো বলেন, এই রাস্তা তৈরিতে অনিয়মের শেষ নেই। যেটা শিডিউলে দেবার কথা সেটা ঠিকাদার দেননি।

উপস্থিত বক্তারা আরো বলেন, নিজ এলাকার উন্নয়নে আমিনউদ্দীন গ্রামের রাস্তার ভালো কাজ হবে সেটা দেখার কথা। অথচ তিনি ঠিকাদার আবু তালহার পক্ষ নিয়ে নজরুল ইসলামকে মারধরসহ পানির মধ্যে ডুবিয়ে রাখলেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন