সাঁথিয়ায় শামস মডেল মাদরাসা’র ২য় শাখার উদ্বোধন

সাঁথিয়ায় শামস মডেল মাদরাসা’র ২য় শাখার উদ্বোধন

পাবনার সাঁথিয়ায় আরবি ও জেনারেল শিক্ষার আদর্শ সমন্বয়ে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার সুবিধা ও সাপ্তাহিক পরীক্ষা বাধ্যতামূলক, মাসিক অভিভাবক সমাবেশ, দূর্বল ছাত্র/ছাত্রীদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, মেধা বৃত্তি প্রদান, দক্ষ অভিজ্ঞ শিক্ষক মল্ডলী দ্বারা পাঠদান, প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়, সার্বক্ষণিক বিদ্যুতের সু-ব্যবস্থা এসকল বৈশিষ্ট্য সমূহ নিয়ে শামস মডেল মাদরাসার ২য় শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে দক্ষিণ বোয়াইলমারী (মসজিদ সংলগ্ন) শামস মডেল মাদরাসার ২য় শাখা উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক। বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান বকুল সরকার, পৌর সভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান বাবুলসহ অভিভাবকবৃন্দ ও প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালে শামস মডেল মাদরাসা যাত্রা শুরু হয়। ১ম শাখাটি বোয়াইলমারী কামিল মাদ্রাসার পাশ্ববর্তী এলাকায় অবস্থিত।