পাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস) এর উদ্যোগে শুরু হয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এ বিতর্ক প্রতিযোগীতা আরম্ভ হয়। এই বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করেন ১২ টি দল।
লটারির মাধ্যমে প্রতিটি দলের মোট ২ জন করে বিতার্কিক নির্বাচন করা হয়। বিতর্ক প্রতিযোগীতায় রেজিট্রেশনের মাধ্যমে প্রতিটি টিম গঠন করা হয়। উক্ত বিতর্কে রয়েছে তিনটি ট্যাব রাউন্ড। এই রাউন্ডের পর নকআউট স্টেজ শুরু হবে।
এতে উপস্থিত ছিলেন- ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলফি সানি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যরা।
পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি বলেন, ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক যুক্তি, বিশ্লেষণ, দলগত সমন্বয় ও ইংরেজি ভাষায় দক্ষতার অনন্য এক মঞ্চ। পাস্ট ডিবেটিং সোসাইটি সবসময় যুক্তিনির্ভর ও মুক্তচিন্তার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ, আর এই টুর্নামেন্ট সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, আয়োজক, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ। সকল প্রতিযোগীর জন্য শুভকামনা। যুক্তির আলোয় সমৃদ্ধ হোক আমাদের বিতর্কচর্চা।
