নারী দোকানিকে টাকা ফেরত দিলেন সেই ইবি বৈবিছাআ’র নেতা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে নারী দোকানির কাছ থেকে ধার নেওয়া টাকা দীর্ঘদিনেও ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে।
সম্প্রতি সেই টাকা দোকানিকে ফেরত দিয়েছেন অভিযুক্ত বাঁধন বিশ্বাস স্পর্শের মা। সোমবার (২০ জুলাই) দুপুরে কয়েকজন শিক্ষার্থীর বরাত দোকানিকে সেই ৫০০০ টাকা ফেরত দেওয়া হয়।
ভুক্তভোগী ববিতা আক্তার শহীদ আনাস হলসংলগ্ন লিচুবাগান এলাকায় একটি ছোট চায়ের দোকান পরিচালনা করেন। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানিয়েছিলেন, ঈদুল ফিতরের সময় এক দিনের জন্য বলে বাঁধন বিশ্বাস স্পর্শ তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন।
পরে কয়েক দফা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংশ্লিষ্ট ঘটনার বকেয়া টাকা মা-য়ের মাধ্যমে ফেরত দেয় অভিযুক্ত বাঁধন।
অভিযুক্তের মা জানান, ‘আমাদের এলাকায় ক্যাম্পাসের একজন শিক্ষার্থীর মাধ্যমে আমি ৫০০০ টাকা পাঠিয়ে দিয়েছি। তারা আজকে দোকানিকে সেই টাকা দিয়ে দিয়েছে।’
টাকা পেয়ে সেই ভুক্তভোগী নারী জানান, ‘আমাকে আজকে দুপুরে ৫০০০ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।’