জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারের ওষুধ বাইরে বিক্রির অভিযোগের তদন্তে গেরুয়া বাজারের একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত মেডিকেল দুর্নীতি তদন্ত কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে ওই ফার্মেসি থেকে জাবি মেডিকেল সেন্টারের বলে দাবি করা বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, এসব ওষুধ মেডিকেল সেন্টার থেকে অনিয়মের মাধ্যমে বাইরে পাচার করা হয়েছিল। তবে উদ্ধার হওয়া ওষুধের প্রকৃত পরিমাণ, কীভাবে সেগুলো ফার্মেসিতে পৌঁছায় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, উদ্ধার হওয়া ওষুধের তালিকা, হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তদন্ত কমিটি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।