ভুয়া নামের স্ক্রিনশট ব্যবহার করে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা রটনা

পাবনার সাঁথিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আতাউর রহমানকে নিয়ে ভুয়া নামের স্ক্রিনশট ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।

স্হানীয় অনেকে জানান, আতাউর রহমান একজন সজ্জন ব্যক্তি। তিনি সব সময় ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক সুলভ ভদ্র আচরণ করে থাকেন। ব্যক্তিগত শত্রুতা বা অসৎ উদ্দেশ্যে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষকের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুচক্রী মহল ব্যক্তিগত শত্রুতা বা স্বার্থ হাসিলের জন্য এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে জানান স্হানীয়রা।