পাবিপ্রবির ছাত্রদল কর্মী ইমরানের ভিন্ন পন্থায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

পাবিপ্রবির ছাত্রদল কর্মী ইমরানের ভিন্ন পন্থায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

৫ই আগস্ট স্বৈরাচারমুক্ত দিবসের বাঁধভাঙা আনন্দ আর বিজয়ের প্রতীক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদলের পক্ষ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আল ইমরান আকাশপানে পায়রা উড়িয়ে শৃঙ্খলা,শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিলেন।

বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে আকাশপানে পায়রা উঠিয়ে দেয়।

ছাত্রদল কর্মী মো: আল ইমরান বলেন, ২০২৪ সালে ৫ আগষ্ট এই দিনে বাংলাদেশের আপামর সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ ১ মাস ব্যাপি অসহযোগ আন্দোলনের ফলে বাংলাদেশ এক নতুন স্বাধীনতা অর্জন করে। আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমাদের কাছে এটি একটি আনন্দের দিন।বাংলাদেশ সকল মানুষের খুশির দিন।

তিনি আরো বলেন, আমরা এই দিনেই এক নতুন বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই আঙ্গিকে আমরা আজকে সাদা পায়রা অবমুক্ত করেছি। আমরা আজকে এই দিনে শহীদের রক্তে ভেজা এই মাটিতে দাঁড়িয়ে শপথ নিতে চাই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মানে যে চেষ্টা ছিলো সেটা সফল হয়।