ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট) আগামী এক বছরের জন্য আল হাদী হোসেন সৌরভকে সভাপতি এবং আরিফুল কবিরকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে খায়ের মাহমুদ, সহ-সভাপতি হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রুদ্র, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন আলী, সহ-কোষাধ্যক্ষ মিফতাহুল বরাত, দপ্তর ও মিডিয়া সম্পাদক মোজাহিদুল ইসলাম মাহির, সহ-দপ্তর ও মিডিয়া সম্পাদক মহিম বিশ্বাস প্রিন্স, ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এবং পরিকল্পনা ও প্রোগ্রাম বাস্তবায়ন সম্পাদক নাজমুল হোসেন অপূর্ব দায়িত্ব পেয়েছেন।
কমিটির সভাপতি আল হাদী হোসেন সৌরভ প্রত্নতত্ত্ব বিভাগের এবং সাধারণ সম্পাদক আরিফুল কবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী।
আগামী এক মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। সংগঠনটির দাবি অনুযায়ী, বর্তমানে দেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে।