মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের সভাপতি শাওন, সম্পাদক রাকিবুল

মওলানা ভাসানী ফাউন্ডেশন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোহানুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু এ কমিটি অনুমোদন করেন।এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাথী আইয়ুব আনসারী দায়িত্ব পেয়েছেন।

সভাপতি শোহানুর রহমান শাওন জানান, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, একই সঙ্গে একটি বড় দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়।

তিনি বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে সামনে রেখে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মের মধ্যে ভাসানীর আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়াকে আমরা বিশেষ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় মাওলানা ভাসানী ফাউন্ডেশনকে একটি শক্তিশালী, জনকল্যাণমুখী ও আদর্শভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব।

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, মাওলানা ভাসানীর আদর্শ, নীতি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। ছাত্রসমাজের ন্যায্য অধিকার, শিক্ষা ও সামাজিক কল্যাণে মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাংগঠনিক সম্পাদক আইয়ুব আনসারী বলেন, মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের উন্নতির জন্য গণতান্ত্রিক চর্চার মাধ্যমে স্বচ্ছ ও দক্ষ নেতৃত্ব তৈরি করা জরুরি। ভাসানীর শোষণমুক্ত সমাজ গঠনের দর্শনকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষাবৃত্তি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন প্রজন্মের কাছে ভাসানীর ভাস্বর নীতি ও চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়াই হবে সংগঠনটির অগ্রগতির মূল চাবিকাঠি।

উল্লেখ্য, মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানীর স্মৃতি রক্ষা,ভাসানীর জীবনী মানুষের মাঝে বাঁচিয়ে রাখা ও মাওলানা ভাসানী ইন্সটিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন