সাঁথিয়ায় সাবেক মেয়র মিরাজুল প্রামাণিক গ্রেপ্তার

সাঁথিয়ায় সাবেক মেয়র মিরাজুল প্রামাণিক গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক(৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার পাটগাড়ী নামক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হন।

মিরাজুল ইসলাম প্রামাণিক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঁথিয়া পৌরসভার তিন বারের সাবেক মেয়র ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।