এমআইইউডিসি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এমআইইউডিসি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘এম‌আইইউডিসি ইনভাইটেশনালস – চ্যাপ্টার ওয়ান’ বিতর্ক প্রতিযোগিতা’২৬। এম‌আইইউ ডিবেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আটটি দল অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব শেষে চূড়ান্ত পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি বাঙলা কলেজের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা “রিসডা”র সহযোগিতায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের প্রফেসর এবং এমআইইউডিসির উপদেষ্টা ড. রমিত আজাদ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এম‌আইইউ ডিবেট ক্লাবের সাবেক সহসভাপতি এনাম হক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতির সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম এআইইউএসটি ডিবেট ক্লাবের সাবেক সভাপতি আবু আশরাফ সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতর্ক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি শুভ্র হাসান, ডিবেট বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু নোমান সুফিয়ানসহ প্রমুখ।

আয়োজনটি সফল করতে এম‌আইইউ ডিবেট ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান খানকে আহ্বায়ক করা হয়। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোর্শেদুল ইসলাম, ছাত্রী শাখার সভাপতি আয়েশা আরিফিন এবং সাধারণ সম্পাদক শাহিনা খাতুন।