পাবিপ্রবিতে পাস্ট ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশীপ ক্লাবের নবীনবরণ ও ক্যারিয়ার সেমিনার

পাবিপ্রবিতে পাস্ট ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রাপ্রেনারশীপ ক্লাবের নবীনবরণ ও ক্যারিয়ার সেমিনার

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রোপ্রেনারশীপ ক্লাবের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মাহবুবা সুলতানা প্রমি ও ইয়াসা ইরার সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

‎সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমিউনিকেশনস (এজিএম) তারিফ মোহাম্মদ খান, অশোক লেল্যান্ডের হেড অব প্রোডাক্ট নয়ন ভৌমিক, দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) সাকিফ আমজাদ আল হক এবং বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম।

‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রোপ্রেনারশীপ ক্লাবের প্রতিষ্ঠাতা জেড এইচ এম খাইরুল বাশার, সভাপতি মো. তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হামীম মাহমুদ ও আব্দুল্লাহ আল মারুফ নিলয়সহ ক্লাবের সদস্য ও নবীন শিক্ষার্থীরা।

‎অনুষ্ঠানে নবীন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের একাডেমিক ও পেশাগত জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

‎তারিফ মোহাম্মদ খান বলেন, নতুন কিছু শিখতে বা জানতে চাইলে এখন আর উপকরণের অভাব নেই। হাজারো পডকাস্ট, মোটিভেশনাল স্পিকার ও ক্যারিয়ার গাইড রয়েছে। তাই তোমরা কখনোই নিজেদের শেখার পরিধিকে সীমাবদ্ধ করবে না। আমার জীবনে আমি এখন পর্যন্ত শেখাকে কখনো সীমাবদ্ধ করিনি।

‎তিনি আরও বলেন,আজ যারা ভালো কিছু করতে চাও, ভালো ক্যারিয়ার গড়তে চাও, তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ—‘কিপ লার্নিং, কিপ লার্নিং, কিপ লার্নিং।’ অর্থাৎ নিয়মিত শিখতে হবে এবং যা শিখবে, তা নিয়মিত অনুশীলন করতে হবে। কারণ শেখার পাশাপাশি সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাটাও গুরুত্বপূর্ণ।

‎সাকিফ আমজাদ আল হক বলেন, আমাদের কখনো মনে করা যাবে না যে, আমরা ঢাকার বাইরে আছি বলে আমাদের দিয়ে কিছু হবে না। বরং আমাদের বিশ্বাস করতে হবে।আমাদেরকে দিয়ে সব হবে। এই বিশ্বাস থেকেই ক্যারিয়ার ও এন্টারপ্রেনারশিপ নিয়ে নিজেদের এগিয়ে নিতে হবে। তোমরা আজ এই ক্লাবের সদস্য হয়ে ইতোমধ্যে এক ধাপ এগিয়ে গেছো। আজকের শেখা প্রতিটি ছোট বিষয় একদিন তোমাদের ক্যারিয়ারে বড় পরিবর্তন তৈরি করবে।

‎এ অনুষ্ঠানে মিডিয়া পাটনার হিসেবে ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।