রাবিতে অত্যাধুনিক দুটি নতুন অ্যাম্বুলেন্স আনলো রাবি প্রশাসন

রাবিতে অত্যাধুনিক দুটি নতুন অ্যাম্বুলেন্স আনলো রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও দ্রুত করতে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স যুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম দুটির অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপাচার্য অ্যাম্বুলেন্সর চাবি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপির কাছে হস্তান্তর করেন।

উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন,‘অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দুটি যুক্ত হওয়ার মাধ্যমে রাবিতে জরুরি পরিস্থিতিতে রোগীদের আনা-নেওয়া ও চিকিৎসা সেবা প্রদান আরও গতিশীল হলো।’

তিনি আরও বলেন,‘চিকিৎসা কেন্দ্রের সেবার অধিকতর উন্নয়নের জন্য আরও কিছু পরিকল্পনা রয়েছে। যেমন, জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানো, প্রয়োজনীয় ঔষুধের সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসকসহ দক্ষ টেকনিশিয়ান ও নার্স নিয়োগে দেওয়ার।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসিইউ যুক্ত হবে উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে আমরা অনেক বেশি রামেক হাসপাতালের আইসিইউ এর উপর নির্ভরশীল। যেখানে মাঝে মাঝে আইসিইউ পেতেও ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি মাথায় রেখে আমরা পরিকল্পনায় রেখেছি আমাদের চিকিৎসা কেন্দ্রে অত্যাধুনিক কয়েকটি আইসিইউ স্থাপন করা হবে।’

চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি বলেন,‘আমাদের মেডিকেল সেন্টারে অনেক অনেক সমস্যা, এই মুহুর্তে এম্বুলেন্সটি তৃষ্ণার্ত পথিকের নিকট একগ্লাস পানির মতো হয়ে আসলো। আমি এই মুহুর্তে অনেক খুশি। আশা করি প্রশাসন আমাদের লোকবল দিয়ে সবকাজে সাহায্য করবে।’