সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ীকে হত্যা : ৩ আসামী গ্রেপ্তারসহ লুন্ঠিত টাকা উদ্ধার

সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ীকে হত্যা : ৩ আসামী গ্রেপ্তারসহ লুন্ঠিত টাকা উদ্ধার

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তারসহ লুটকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সেলিম হোসেনের স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে লুটকৃত টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০), দুলালের ছেলে মনসুর (৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লা (২৯)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝগ্রাম গুচ্ছগ্রাম থেকে আব্দুস সামাদের ছেলে সেলিম (৪০) নামের এক আসামীকে আটক করা হয়। এর আগে এলাকাবাসী মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়।

তিনি বলেন, আসামীদের আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে আসামী সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হয়েছে। এসময় ওই গ্রামের ইদ্রিসের ছেলে আকাশ (২৯) নামের যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে (৫৫) গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে দুবৃত্তরা গলা কেটে হত্যাসহ টাকা লুট করে লাশ পুকুরে ফেলে যায়। গত মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। যার নং ১১, তারিখ ০৯/০৯/২৬ইং, ধারা ২০১/৩০২/৩৪।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন