ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসলিমা আরেফিন অথি মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি সাবরিনা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া খাতুন, অর্থ সম্পাদক মোসা: ইসমা খাতুন, যুগ্ম অর্থ সম্পাদক মারজাহান আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক উম্মে মরিয়ম।
প্রচার সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, বিতর্ক গবেষণা সম্পাদক রুনা লায়লা, অনুষ্ঠান সম্পাদক রিয়া আক্তার রুমা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ইসরাত জাহান, তাসনীম, সুমাইয়া নাজনীন এবং সুমাইয়া জাহান।
দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক তাসলিমা আরেফিন অথি বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমার মূল লক্ষ্য হবে সোসাইটিকে আরও সক্রিয়, সুসংগঠিত ও সদস্যবান্ধব করে তোলা। যেখানে নতুন সদস্য থেকে শুরু করে অভিজ্ঞ সদস্য সবাই নিয়মিত অনুশীলন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।”
তিনি বলেন, “বিশেষ করে নতুনদের প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি নিয়মিত অনুশীলন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চাই।”
সভাপতি মুমতাহিনা রিনি বলেন, “খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি বরাবরই আমার একটি ইমোশনের জায়গা। ২০২২ সালে আপুদের হাত ধরে আমার যে যাত্রা শুরু হয়েছিলো, সময়ের পরিক্রমায় আজ আমি সেখানে সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এটা আমার জন্য যেমন আনন্দের তেমনই চ্যালেঞ্জেরও বটে।”
তিনি বলেন, “আমি আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে, যেনো এখান থেকে দেশসেরা বিতার্কিক তৈরি হয়।”