ইবি মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্ব গোলাম রাব্বি-তুষার

ইবি মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্ব গোলাম রাব্বি-তুষার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মাগুরা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ বর্ষের জন্য পুর্নাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. গোলাম রাব্বি নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে লোক প্রশাসন বিভাগের ২০২২- ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তুষার আহম্মেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা এবং সদ্য সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।

নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মুরাদ আলী, খলিল, মো: মিশকাত জামী প্রজ্ঞা, মো: শাহীন মিয়া, নাহিদ হোসেন, মারুফ হাসান শোভন, মো: সানজিদ, মো: ফারহান, মো: জাকারিয়া শান্ত, মো: আবিদুল ইসলাম, মো: আবু হুরায়রা, মো: আদীব, শিমলা সিজুকা, উমাইয়া ইয়াসমিন সৃষ্টি, মুন্নি খাতুন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সদর, সাংগঠনিক সম্পাদক মোছা. হিতুয়ারা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক সিনথিয়া মাহবুব, আইন বিষয়ক সম্পাদক হুমায়রা অসীমা প্রীতি,
উপ-আইন বিষয়ক সম্পাদক নদীয়া আক্তার নদী, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, উপ-সমাজ কল্যাণ সম্পাদক, মুসফিকা ইশা।

অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক জিতুন জারা হাবিবা, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মো. হৃদয় হাসান রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহীন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক সামিউল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসনাইন আসনান, ক্রীড়া সম্পাদক মো. রাতুল হাসান, উপ-ক্রীড়া সম্পাদক ইমরান খান, উপ-শিক্ষা সম্পাদক আফিয়া আমিন নদী।

পরিবেশ বিষয়ক সম্পাদক রূপংকর বিশ্বাস, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পাপুই জামান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাব্বির, সাহিত্য সম্পাদক মো. হাসিব, উপ-সাহিত্য সম্পাদক বিজয় মজুমদার।

ছাত্রী বিষয়ক সম্পাদক তাহিরা তারমিম প্রাপ্তি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক তাবাসসুম মোহসীনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হুসাইন, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ।

সদস্য হিসেবে মনোনীত হয়েছে সৌরভ পাল, আবু উবাইদা, সামিয়া মুন্নি, সামান্তা রহমান ছোয়া, হাসিবুল ইসলাম।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. গোলাম রাব্বি নয়ন বলেন, এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, এটি একটি বড় দায়িত্ব ও আমানত। মাগুরা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি—ব্যক্তি নয়, সংগঠন বড়; পদ নয়, দায়িত্বই মুখ্য। তাই সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সংগঠন হিসেবে মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতিকে এগিয়ে নিতে চাই।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন