পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসিফ রায়হান। সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মানিক মিরা রানা, আরটিভির পাবনা উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।