জীবনের সুন্দর সব স্বপ্ন আর বিশ্ববিদ্যালয় জীবনের রঙিন দিনগুলোকে পেছনে ফেলে এই মুহূর্তে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুরের বালুবাড়ী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই শিক্ষার্থী।
পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় জিতুর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জীবন বাঁচাতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসকদের পরামর্শে একাধিক জটিল অস্ত্রোপচার প্রয়োজন। আর এই দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা জিতুর পুরো পরিবারকে দিশেহারা করে তুলেছে। যে বয়সে তার সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসের সবুজ চত্বরে হেসেখেলে বেড়ানোর কথা, ঠিক সেই বয়সে তাকে এখন হাসপাতালের আইসিইউতে ধুঁকতে হচ্ছে।
অর্থের অভাবে এই মেধাবী শিক্ষার্থীর সুচিকিৎসা যেন ব্যাহত না হয়, সে জন্য তার পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে দেশের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আকুল আবেদন জানানো হয়েছে।
একটু একটু সহযোগিতা মিলেই কিন্তু একটি বড় সাহায্য গড়ে উঠতে পারে। আপনার সামান্য সাহায্য বা অনুদান বাঁচিয়ে দিতে পারে একটি তরতাজা প্রাণ, ফিরিয়ে দিতে পারে একজন শিক্ষার্থীর বাঁচার আকুতি। সমাজের প্রতিটি মানুষ একটু হাত বাড়িয়ে দিলে হয়তো অনন্যা চৌধুরী জিতু আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন তার প্রিয় ক্যাম্পাসে, কোলাহলমুখর ক্লাসরুমে।
সাহায্য পাঠানোর মাধ্যমসমূহ:
জিতুর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে নিচের নম্বর ও অ্যাকাউন্টগুলোতে যোগাযোগ করতে পারেন:
নগদ (Nagad): 01585971633, 01886542793
বিকাশ (bKash): 01795621117, 01923936554
রকেট (Rocket): 01892210717
ডাচ-বাংলা ব্যাংক (Dutch-Bangla Bank):
অ্যাকাউন্ট নম্বর: 1721050147122, (রাউটিং নম্বর: 090280672)
অ্যাকাউন্ট নম্বর: 1721050153527 (রাউটিং নম্বর: 090280672)