না ফেরার দেশে সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবি শিক্ষার্থী জিতু

হাবিপ্রবিতে বাংলাদেশ স্পেস অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় বাছাইয়ের তারিখ ঘোষণা

সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু সহপাঠী, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সকলকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

অনন্যা চৌধুরী জিতু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী।

বুধবার (৩০শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাকার ন্যাশনাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, গত ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় দিনাজপুর শহর সংলগ্ন বালুবাড়ি নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকের চাকার নিচে পিষ্ট হন তিনি। ট্রাকের ভারী চাকায় তাঁর দুটি পা পুরোপুরি থেঁতলে যায়।

স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। যার প্রেক্ষিতে দ্রুতই তাকে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৭শে সেপ্টেম্বর তাঁর একটি পা কেটে ফেলা হয়েছিল।

তার এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করছেন ও পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন