হবিরবাড়িতে জামায়াতের মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে দাওয়াতি সমাবেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং ওয়ার্ডের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন- হবিরবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিরবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন শেখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিরবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং বাইতুল মাল সম্পাদক মো. শফিকুল ইসলাম খান। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন শেখ দেশের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এসব সংকট নিরসনে সরকারের প্রতি ১১ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বিশেষ অতিথি মাওলানা সাইফুল ইসলাম বলেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংকট আরও প্রকট হতে পারে। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের সংকট মোকাবিলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা দেশের চলমান বিভিন্ন সমস্যা, সামাজিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেন। বক্তারা দেশের মানুষের কল্যাণে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন