৬৫ বছর পূর্তিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ আয়োজন করছে চতুর্থ পুনর্মিলনী

৬৫ বছর পূর্তি উপলক্ষে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ আয়োজন করতে যাচ্ছে চতুর্থ পুনর্মিলনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৬৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর চতুর্থ পুনর্মিলনী ও হিট (HEAT) প্রকল্পের আওতায় একটি জাতীয় সম্মেলন আয়োজন করছে বিভাগটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের শিক্ষকবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনীর প্রেস ও প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পাপিয়া সুলতানা। পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম

বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Our Legacy, Our Pride, Our Future’। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অ্যালামনাস, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন। পুনর্মিলনীর মাধ্যমে বিভাগের ঐতিহ্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমানদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী এবং উপজাতীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে গবেষণালব্ধ তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে উপজাতীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে প্রমাণভিত্তিক পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান।

এ সময় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনসুর রহমান, পুনর্মিলনীর আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন