জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৬ সদস্যের একটি ‘নিরাপত্তা উপদেষ্টা কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত এই কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মনছুর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) জনাব মো. আবদুর রহমান।
ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই কমিটি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবে বলে জানা গেছে।