জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের সংরক্ষণ ও গাছের ডালপালা কর্তনের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃক ১২ অক্টোবর প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি লাইনের সংরক্ষণ ও গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত স্থানগুলোর মধ্যে রয়েছে উপাচার্যের বাসভবন, উপ-উপাচার্যদের বাসভবন, বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক ভবন, কয়েকটি আবাসিক হল, কোয়ার্টার, বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, জাবি ক্লাব, কর্মচারী ক্লাব, কমিউনিটি মসজিদ এবং স্টাফ কোয়ার্টার মসজিদ ও পার্শ্ববর্তী এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দা ও ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।