বেরোবিসাসের ষান্মাসিক সেরা ফিচার লেখক হলেন মাসফিকুল হাসান

বেরোবিসাসের ষান্মাসিক সেরা ফিচার লেখক হলেন মাসফিকুল হাসান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) প্রথমার্ধ সেরা ফিচার রিপোর্টার হলেন বেরোবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য মাসফিকুল হাসান। তিনি “বেরোবি শিক্ষার্থীদের চোখে বাবার ত্যাগ, ভালোবাসা ও প্রেরণার গল্প” এই শিরোনামের ফিচার করে সেরা ফিচার রিপোর্টার হিসেবে মনোনীত হন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে বেরোবিসাসের একযুগ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ সম্মাননা তুলে দেন। মাসফিকুল হাসান বর্তমানে বেরোবিসাসের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।

তিন ক্যাটাগরিতে তিনজনকে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা ভিডিও রিপোর্টার এই তিন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত ছয় মাসের করা ২০২৬-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কৃতদের মধ্যে ফিচারে পুরস্কার পেয়েছেন মাসফিকুল হাসান। এছাড়া অনুসন্ধানী পুরষ্কার সাজ্জাদুর রহমান ও ভিডিও রিপোর্টার হিসেবে রিপন আহমেদ এ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়।

সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন- বেরোবিসাসের সভাপতি ও এশিয়া পোষ্ট এর প্রতিনিধি মোঃ আবু সাঈদ, এনটিভি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবুল খায়ের জায়ীদ (বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক)।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের দর্পণ। একজন শিক্ষার্থী হিসেবে তথ্যকে সবসময় ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। এছাড়া তাদের উচিত বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং করা।

বেরোবিসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাইদ, ডেইলি ক্যাম্পাসের বেরোবি প্রতিনিধি কামরুজ্জামান পুলক (বেরোবিসাসের সাধারণ সম্পাদক )। আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন আলী, বেরোবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের জায়ীদ সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।

বর্ষসেরা ফিচার লেখকের পুরস্কার গ্রহণের পর সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে মাসফিকুল হাসান বলেন, বর্ষসেরা ফিচার লেখকের এই সম্মাননা পাওয়ায় আমি সাংবাদিক সমিতির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এমন স্বীকৃতি আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ক্যাম্পাস সাংবাদিকতা ক্ষমতা কিংবা আর্থিক লাভের জায়গা নয়; বরং ক্যাম্পাসের সমস্যা, সম্ভাবনা, আয়োজন ও অর্জনগুলো তুলে ধরতে ভালো লাগে বলেই এই পেশার সঙ্গে যুক্ত হওয়া।

তিনি বলেন, নিয়মিত কাজ করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা ধীরে ধীরে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করে। আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা করতে উৎসাহিত করবে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন