জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, আইন বিভাগের ইউনিট পরিবর্তন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

আলী রেজা বলেন, “আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ভর্তি পরীক্ষার ফি ও ইউনিট বিন্যাসের বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার বলেন, ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও এখনো বাকি রয়েছে। ফলে এ মুহূর্তে ফি পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন