ঠাকুরগাঁও-১ উপনির্বাচন • বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী

বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় ফলাফল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন মোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয় পান বিএনপির প্রার্থী।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ) ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৪৯ ভোট।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী—এই তিন উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন নারী এবং ৪ জন হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন। এ ছাড়া ২৮৭ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
প্রিফিক্স
লাইন স্পেসিং
--
প্রিফিক্স স্পেস
হেডলাইনের পজিশন