রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সিপিসি দল। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে এসআরবি-৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক এলাকার নাজমুল হকের ছেলে।

এসআরবি-৫ জানায়, গত বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য অবস্থান করছে একজন মাদক ব্যবসায়ী।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী প্রিভেল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৮ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে জব্দপূর্বক উদ্ধার করে।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন