জাবিপ্রবির পরিবহনে যোগ হলো নতুন বাস
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এর অবকাঠামোগত উন্নয়নের গতি প্রতিষ্ঠালগ্ন থেকেই মন্থর। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা প্রকট। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাত্র তিনটি বাস ছিল বিশ্ববিদ্যালয়টি।
সেই সমস্যার কিছুটা সমাধান হলো এবার। বিশ্ববিদ্যালয়ের বাসের তালিকায় যোগ হলো নতুন একটি বাস। পরিবহন সংকট মোকাবেলায় শুক্রবার (১০ অক্টোবর) জাবিপ্রবির পরিহন বিভাগে নতুন একটি বাস যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটি।
আরও পড়ুন- পাবিপ্রবিতে জুলাই-৬ হলের সমস্যা সমাধানে হল প্রভোস্টের পরিদর্শন ও মতবিনিময়
বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস বিভিন্ন শিডিউলে শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত ক্যাম্পাসে যাতায়াত করতো শিক্ষার্থীদের সেবায়। বছরে প্রায় তিনশো শিক্ষার্থী ভর্তি হয় এ বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষার্থীদের কেবল তিনটি বাস যথেষ্ট নয়। এ যেনো রাজধানীর পরিবহন বাসের মতো ঝুলে ঝুলে যাত্রার চিত্র।
এর আগে বাসের দাবিতে দীর্ঘসময় ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীরা সেই আন্দোলনের আশানুরুপ ফলাফল পায়নি। জনতা ব্যাংক, (জাবিপ্রবি শাখা) একটি বাস দেয়ার প্রতিস্রুতি দিলেও দফায় দফায় সময় নেয় তারা। ফলে সমাধান হচ্ছিল না শিক্ষার্থীদের পরিবহন সমস্যা নিয়ে।
কয়েক মাস একটি ভাড়া বাস দিয়ে পরিবহন সেবা দিলেও জাবিপ্রবির নীল বাসের তালিকায় আরেকটি নীল বাস পেয়ে আনন্দ প্রকাশ করছে শিক্ষার্থীরা।