ইসলাম ধর্ম গ্রহণ করলেন পাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়জিত দাস

এক ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন
ইসলাম ধর্ম, গ্রহণ করা পাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়জিত দাস। ছবি : তার ফেসবুক একাউন্ট থেকে নেওয়া

ইসলাম ধর্ম গ্রহণ করলেন পাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়জিত দাস

‎ইসলাম ধর্ম গ্রহন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গণিত বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিয়জিত দাস। ইসলাম গ্রহণের পর তিনি তার নাম পরিবর্তন করেছেন। নওমুসলিম প্রিয়জিত দাসের নতুন নাম মোহাম্মদ উসমান ফারহান।

আরও পড়ুন- পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

‎আজকে সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় তিনি তার এক ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘তেরা মেরা রিশতা কেয়া? “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:)” From 31/03/2024 to infinity।

‎তার ফেসবুক স্ট্যাটাসের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাই তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন।

২০২৪ সালের ৩১ মার্চ ইসলাম গ্রহণ করেছেন প্রিয়জিত দাস।  তার স্ট্যাটাসে তিনি সেটিই লিখেছেন। তার বন্ধু পরিচয় দেওয়া মাসুম বিল্লাহ নামের একজনও সেটি জানিয়েছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

আরও পড়ুন- টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকির অভিযোগ রিপন মিয়ার

‎উল্লেখ্য, তিনি জুলাই আন্দোলনের সময়ে পাবিপ্রবির প্রথম সারির জুলাই যোদ্ধা হিসেবে ভূমিকা রাখেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন