পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবনা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নতুন করে “অফিস সহায়ক” পদে মোট ১৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগটি ২০তম গ্রেডভুক্ত সরকারি পদে হবে।
পদসংক্রান্ত তথ্য
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৮
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
২০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২২ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
আবেদন শেষ: ২০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
বিশেষ শর্ত
- প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বিবাহিত নারী প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
- সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেসকল কাগজপত্র জমা দিতে হবে
১. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি।
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র।
৩. পৌরসভার, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে দেওয়া নাগরিকত্ব সনদপত্র।
৪. চারিত্রিক সনদপত্র।
৫. জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি না থাকে তাহলে স্মার্ট এনআইডির অনলাইন কপি সত্যায়ন করে জমা দিতে হবে।
৬. কোনো কোটা থাকলে সর্বশেষ নীতিমালা অনুযায়ী সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট (https://dcpabna.teletalk.com.bd)-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন সম্পন্ন করে User ID সংগ্রহ করবেন, তারা আবেদন করার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর ব্যবহার করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।
ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
- প্রার্থীর রঙিন ছবি হতে হবে ৩০০×৩০০ পিক্সেল সাইজের (সর্বোচ্চ 100KB)।
- স্বাক্ষর হতে হবে ৩০০×৮০ পিক্সেল সাইজের (সর্বোচ্চ 60KB)।
- ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদনপত্র পূরণের সময় সতর্কতা
অনলাইনে আবেদনপত্রে যে তথ্য দেওয়া হবে, সেটিই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য সঠিক আছে কি-না তা নিশ্চিত হয়ে আবেনদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শেষে একটি Applicant’s Copy দেবে। সেটি রঙিন প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। যেটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।
পরীক্ষার ফি
আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করার পর আবেদনটি সাবমিট করলে প্রার্থী User ID, ছবি ও স্বাক্ষরসহ একটি Applicant’s Copy পাবেন। এরপর Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর ব্যবহার করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পরীক্ষার ফি: ৫০ টাকা
টেলিটক সার্ভিস চার্জ (ভ্যাটসহ): ৬ টাকা
মোট জমা দিতে হবে: ৫৬ টাকা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও একই পরিমাণ অর্থ (মোট ৫৬ টাকা) জমা দিতে হবে।
এসএমএস এর মাধ্যমে যেভাবে আবেদন ফি জমা দেবেন
প্রথম এসএমএস : DCPABNA লিখে একটি স্পেস দিয়ে আপনার UserID লিখতে হবে। এরপর সেটি পাঠিয়ে দিতে হবে ১৬২২ নাম্বারে।
যেমন: DCPABNA UserID
এরপর ফিরতি এসএমএসের মাধ্যমে আপনার একাউন্ট থেকে ৫৬ টাকা কেটে নেওয়ার জন্য অনুমতি চাওয়া হবে। এবং একটি পিন দেওয়া হবে। সেই পিনসহ আপনাকে আরও একটি এসএমএস করতে হবে।
দ্বিতীয় এসএমএস: দ্বিতীয় এসএমএসে DCPABNA লিখে একটি স্পেস দিয়ে Yes লিখে আরেকটি স্পেস দিয়ে ফিরতি এসএমএস-এ আপনাকে যে পিনটি দেওয়া হয়েছিল, সেটি লিখতে হবে। এরপর আবারো পাঠিয়ে দিতে হবে ১৬২২ নাম্বারে।
উদাহরন: DCPABNA Yes 12225545
গুরুত্বপূর্ণ
শুধুমাত্র আবেদনপত্র পূরণ করলেই আবেদন সম্পূর্ণ হবে না। পরীক্ষার ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।
প্রশ্ন : পাবনা জেলার বাইরের হলে কি আমি আবেদন করতে পারব?
উত্তর : না, আবেদন করতে হলে অবশ্যই পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
প্রশ্ন : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
উত্তর : এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ থেকে পাশ করতে হবে।
প্রশ্ন : বেতন কত?
উত্তর : সরকারি গ্রেড–২০ অনুযায়ী বেতন ৮,২৫০–২০ হাজার ১০ টাকা এবং অন্যান্য সরকারি ভাতা প্রযোজ্য।
প্রশ্ন : সরকারি চাকরিজীবীরা কি আবেদন করতে পারবেন?
উত্তর : পারবেন, তবে তাঁদের নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।