সীমান্তে হত্যার শিকার ফেলানীর নামে জাবিতে হলের নামকরণ

জাবির সুইমিংপুলে গাঁজাসহ ৬ শিক্ষার্থী আটক

সীমান্তে হত্যার শিকার ফেলানীর নামে জাবিতে হলের নামকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।’

এতে ছেলেদের জন্য পূর্বের দুটি হল “শেখ মুজিবুর রহমান” হলের নাম পরিবর্তন করে “শের এ বাংলা এ কে ফজলুল হক” হল, “শেখ রাসেল” হলের নাম পরিবর্তন করে “নবাব সলিমুল্লাহ হল” করা হয়েছে।

অন্যদিকে মেয়েদের জন্য পূর্বের “শেখ হাসিনা” হলের নাম পরিবর্তন করে “জুলাই চব্বিশ জাগরণী হল” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” হলকে “শহীদ ফেলানী খাতুন” হল নামে নামকরণ করা হয়েছে।