মাভাবিপ্রবিতে দুই দিনব্যাপী “প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি- এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগের কর্মকর্তাদের নিয়ে ৬ ও ৭ ডিসেম্বর দুই দিনব্যাপী “প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ আজ রোববার সমাপ্ত হয়েছে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি -এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ একাউন্ট এন্ড ফাইন্যান্স অফিসার কাজী ফররুখ আহমেদ (এমসিআইপিএস)।
প্রশিক্ষণ পরিচালনা করেন- আইকিউএসি -এর উপপরিচালক অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ ও ড. মোঃ খাইরুল ইসলাম।
এছাড়া প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে হিসাব অফিসের বাজেট শাখার উপপরিচালক মোঃ ফারুক হোসেন ও জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোঃ সামছুল আলম প্রশিক্ষণলব্ধ জ্ঞান সম্পর্কে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।