এম‌আইইউ ৫ম মিডিয়া অলিম্পিয়াডের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

এম‌আইইউ ৫ম মিডিয়া অলিম্পিয়াডের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

এম‌আইইউ ৫ম মিডিয়া অলিম্পিয়াডের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এম‌আইইউ) ৫ম মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অলম্পিয়াডের ৫ম আসরের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মো. মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়ুম।

সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। “Whoever controls the media, controls the mind” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও এ অলিম্পিয়াড আয়োজন হয়েছে।

এ অনুষ্ঠানে অংশ নিতে সারাদেশের বিভিন্ন কলেজ ও মাদরাসার দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন।

সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে। চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের নগদ অর্থ, স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত ‘জেএমএস টাইমস’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পঞ্চম মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া আলপোনায় সাজানো হয় অনুষ্ঠানস্থল-সহ ক্যাম্পাস এলাকা।

প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামিক গানসহ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন এমআইইউ কালচারাল ক্লাব ও তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন