মাভাবিপ্রবিতে সায়েন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ক্লাবের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী (২০২৫–২০২৬) কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান আহমেদ দিগন্ত (পদার্থবিজ্ঞান বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসরাত জাহান আশা (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ)।
নতুন কমিটিতে বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সহ-সভাপতি প্রত্যয় আহমেদ মাসুম, একরামুল হাসান রাহাত, আফিয়া খান্দকার, উম্মা হাবিবা খানুম মিম।
যুগ্ম সম্পাদক- শোহানুর রহমান শাওন, শিমান্তো খান, কোষাধ্যক্ষ তন্ময় সূত্রধর। সাংগঠনিক সম্পাদক- ইকবাল আজিজ, জাবেদুল ইসলাম রাব্বি। দপ্তর সম্পাদক- জান্নাতু নাঈম, নোমান হাসান। তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদি হাসান খান।
ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন সহকারী কোষাধ্যক্ষ, মিডিয়া করেসপন্ডেন্ট, প্রকল্প সম্পাদক, গ্রাফিক্স ও ডিজাইন প্রধান, ডিজাইন কো-অর্ডিনেটর, স্কিল ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর, আর্টিকেল অর্গানাইজার, কনটেন্ট অর্গানাইজারসহ একাধিক নির্বাহী সদস্য। এসব পদে পদার্থবিজ্ঞান, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, ইকোনমিক্স, সিএসই, পরিসংখ্যান, বিএজিই ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন।
ক্লাবের সভাপতি তার বক্তব্যে বলেন, এমবিএসটিইউ সাইন্স ক্লাব একটি বিজ্ঞানচর্চা ভিত্তিক সংগঠন, যেখানে জ্ঞান, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হয়।
তিনি আরো বলেন, ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমরা নতুন উদ্যমে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করে তুলব—এই বিশ্বাস রাখি। সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
ক্লাবটির সাধারণ সম্পাদক ইসরাত জাহান আশা বলেন, এমবিএসটিইউ সাইন্স ক্লাব আমাদের স্বপ্নের স্পন্দন, কৌতূহলের বাতিঘর। ৬ষ্ঠ এক্সিকিউটিভ কমিটির অংশ হয়ে আমি গর্বিত এবং আনন্দিত। কমিটিতে অনেক নবীন মুখ দেখা গেছে, যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, এবার আমাদের মূল লক্ষ্য হবে বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং শিক্ষামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, এবং প্রতিটি সদস্যের নেতৃত্ব ও দায়িত্বশীলতাকে উদ্দীপ্ত করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের একত্রিত প্রচেষ্টা এমবিএসটিইউ সাইন্স ক্লাব-কে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্ভাবনী শক্তি সঞ্চার করবে।
নতুন কমিটি আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। এ সময় বিজ্ঞানচর্চা, সাংস্কৃতিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, একাডেমিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।