হাদী হত্যার বিচারের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ

হাদী হত্যার বিচারের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ হওয়া শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদের সামনে দিয়ে প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর হয়ে স্বাধীনতা হল প্রদক্ষিণ করে। পরে জুলাই ৬ হলের সামনে দিয়ে ঘুরে এসে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদী ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচারবিচার চাই, হাদী হত্যার বিচার চাই’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিনদুপুরে মানুষ মরে, ইন্টেরিম কী করে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর হাদী’ সহ নানা স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার সদস্য আবু বকর সিদ্দিক মুন্না বলেন, “আজকের মতই কোন এক শুক্রবারে আমাদের প্রিয় ভাই শরিফ ওসমান হাদীকে শহীদ করা হয়। আজ শুক্রবারের পরে শুক্রবার যায় তারপরও আমরা ভাইয়ের হত্যার বিচার পাইনি। আমরা ইন্টেরিমকে বলে দিতে চাই হাদি ভাইয়ের মতো আমরাও রাজপথে আছি। যতদিন এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবেনা, বিজয় সমন্বিত হবেনা, ততদিন আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।”

‎অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সামা বলেন, বিগত সতের বছরে আওয়ামী সরকার নানাভাবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে এসেছে। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ৩৬ শে জুলাই সহস্র শহীদের প্রাণের বিনিময়ে আমরা বাংলার জমিন থেকে এই ফ্যাসিবাদী হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদের দোসররা সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এদেশে পুনরায় ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চাচ্ছে।

তিনি বলেন, যে রক্তের উপর দাঁড়িয়ে ইন্টেরিম ক্ষমতা এসেছে আজ ইন্টেরিম সেই রক্তের সাথেই বেইমানি করছে। আজ একমাস পেরিয়ে গেলেও হাদী ভাইয়ের হত্যার বিচার পাইনি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যতদিননা আমরা হাদী হত্যার বিচার পাবো ততোদিন রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন